এক্সপ্লোর

RG Kar Case: কোর্টের গ্রেফতারি পরোয়ানা, গিয়েও আত্মসমর্পণ করতে পারলেন না আখতার আলি !

RG Kar Case Akhtar Ali : কোর্টের গ্রেফতারি পরোয়ানা, গিয়েও কী কারণে আত্মসমর্পণ করতে পারলেন না আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ?

কলকাতা: কোর্টের গ্রেফতারি পরোয়ানা, গিয়েও আত্মসমর্পণ করতে পারলেন না আখতার আলি। আলিপুর CBI-এর স্পেশাল কোর্টে আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। যদিও আত্মসমর্পণের আগে কোর্টে যে প্রয়োজনীয় নথি জমা দিতে হয়, তা দেননি আখতার আলি। 'আদালতে নেই CBI-এর কোনও প্রতিনিধিই', শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পেরে আদালত থেকে ফিরলেন আখতার আলি।

আরও পড়ুন, দল কি তাঁকে টিকিট দেবে? বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আরজি কর মেডিক্য়ালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকেই এবার অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। অন্যদিকে এদিনই দুর্নীতির মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর জি কর মেডিক্যালে দুর্নীতির মামলায় এ যেনও ছিল সুপার ফ্রাইডে! শুক্রবার নগর দায়রা আদালতে প্রথম চার্জশিট দেয় ED। যেখানে নাম রয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর ওইদিনই আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। আরজি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার সেই তাঁকেই অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।এদিকে শুক্রবারই নার্সিংহোমে ভর্তি হন আখতার আলি। 

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে তোলপাড় শুরু হওয়ার পর সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তাঁর অভিযোগের ভিত্তিতে, তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যে অভিযোগকারী আখতার আলিরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি।এরপর কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদ থেকে ইস্তফা দিতে চান।তবে তা গ্রহণ না করে গত বছর ৭ নভেম্বর আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর।টাকার বিনিময়ে হাসপাতালের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।  দোসরা ডিসেম্বর আখতার আলির বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। তলব করা হয় তাঁকে।এরই মধ্যে কলকাতা হাইকোর্ট আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget