এক্সপ্লোর

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED

RG Kar Case ED On Sandip Ghosh: এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED, RG Kar-র প্রাক্তন অধ্যক্ষের জামিনের আর্জির বিরোধিতা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে..

কলকাতা:  এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ইডি। সিবিআই মামলায় জামিন পেতেই এবার তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি কোর্টে আগাম জামিনের আর্জি আর জি কর মেডিক্যালের দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। যদিও সন্দীপ ঘোষের জামিনের আর্জির বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 'নতুন কিছু তথ্য পাওয়া গেছে, তাই চাই হেফাজতে।'

আরও পড়ুন, নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী

 সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ইডি, কী জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

সম্প্রতি আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দেননি সন্দীপ ঘোষ। সূত্রের দাবি, শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ। আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার ২০ দিনের মধ্যেই, ফের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে তলব করে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে গত বুধবার হাজিরা এড়িয়েছিলেন সন্দীপ ঘোষ।

আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ

২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ।কর্তব্যরত অবস্থায় তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। যা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনার সূত্র ধরেই সামনে এসেছিল আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতির অভিযোগ। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। এরপর ১৪ সেপ্টেম্বর তরুণী-চিকিৎসকের ধর্ষণ, খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করেছিল CBI. আর্থিক দুর্নীতির এই মামলায় ২ বছর জেলবন্দি ছিলেন সন্দীপ ঘোষ।

 সন্দীপ ঘোষের জামিনের পর অভয়ার মায়ের প্রতিক্রিয়া

 ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পান। বিজেপি বিধায়ক ও 'অভয়া'র মা  রত্না দেবনাথ বলেছিলেন,' আমাদের বাড়িতে বসে বলে গেছিলেন, সন্দীপ ঘোষ কোনওদিন জেল থেকে বেরোবে না। উনি ( সন্দীপ ঘোষ ) কী করে জেল থেকে বেরোলেন, আমি জানি না। 'সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর, গত বুধবার আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে ফের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের দাবি, হাজিরা না দিয়ে উল্টে ১৫ দিনের সময় চেয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ। ইতিমধ্যে অভয়াকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে একাধিক সংগঠন।

 

Advertisement

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget