কলকাতা: বিধানসভা ভোটের (Assembly Election) আগে নারী নিরাপত্তা প্রসঙ্গে বিজেপি নেতারা বারবার যে দু'টো নাম উল্লেখ করছেন, তা হল - আর জি কর (EG Kar) এবং সন্দেশখালি। এবার রাজ্যে এসে এই দুই ঘটনা নিয়ে ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহ। বিপুল জনাদেশে ক্ষমতায় এসে এদিন নবান্ন থেকে আর জি কর-এর খাতা খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর জি কর তদন্তে এবার মুখ্যমন্ত্রীর স্ক্যানারে রয়েছে পুলিশের ভূমিকা। 

নবান্ন থেকে এদিন শুভেন্দু অধিকারী কড়া সুরে বলেন, 'আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল।  ঘটনায় ২ পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। আর জি কর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল - সব খতিয়ে দেখা হবে। আর জি কর-কাণ্ডে সাসপেন্ড ৩ IPS অফিসার। সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্ত'। এদিন নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে রাজ্য। এমনটাই জানান হয়েছে। 

এদিন তিনি এও বলেন যে, আরজি কর নিয়ে ক্যাবিনেটে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে। আমি পুলিশের কাছে লিখিত চেয়েছিলাম যে কীভাবে আরজি কর ও তার পরের কিছু বিষয় নিয়ে কীভাবে কাজ করা হয়েছিল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজ করেছে গত কয়েকদিন ধরে। পুলিশের যে কাজ করা উচিত ছিল সেই বিষয়গুলি দেখব। আমরা সিবিআই এর তদন্তের বিষয়ে যাচ্ছি না, সেটি আদালতে বিচারাধীন রয়েছে। আমরা পুলিশের বিষয়টি দেখব।' 

আরও পড়ুন, বিরাট খবর ! বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যের ৩টি রেল প্রকল্পে সবুজ সঙ্কেত কেন্দ্রের, মুখ্যমন্ত্রী পেলেন চিঠি

মুখ্যমন্ত্রী বলেন, 'সেই সময় সিনিয়র পুলিশ অফিসার যারা ছিলেন, কলকাতা পুলিশের সিপি এবং অন্যান্যরা তাঁদের সেই সময়ের কাজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ২ পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। এই অভিযোগ নিয়ে নিয়ে বিভাগীয় তদন্ত হবে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল - সব খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি না। তা খতিয়ে দেখতে হবে '। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'আর জি কর তদন্তে প্রথমেই যারা এই তদন্তকে ভুল পথে চালিত করেছে। সঠিকভাবে এফআইআর, তদন্ত পুলিশ প্রথমে ডিসিপ্লিন মেনে সেটা করেনি এই বিষয়টি খতিয়ে দেখছি'।