এক্সপ্লোর

RG Kar Case: চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে, কী কী প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত?

RG Kar News: তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের নারকীয় ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত।

কলকাতা: হাইকোর্টের থেকে আর জি কর (RG Kar Case) মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে। সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অগাস্ট বৃহস্পতিবার। 

কী কী প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট: তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের নারকীয় ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত। এদিন চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানিয়েছে, অপরাধের জায়গা সুরক্ষিত রাখা কর্তব্য ছিল পুলিশের।  শুনানি পর্বে আইনজীবী জানান, নিগৃহীতার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে। এদিনের শুনানি পর্বে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। 

  • প্রশ্ন উঠেছে তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়েও
  • এমনকী আরজি করে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট।
  • সর্বোচ্চ আদালত জানতে চায়, কী করছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ?
  • তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা?
  • সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়েও
  • সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেরি করে দায়ের করা হয়েছে FIR
  • হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল?
  • শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী?                                    

আর জি কর-কাণ্ডে তোলপাড় দেশ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'দেশ আবার একটা ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না'। মন্তব্য প্রধান বিচারপতির। অন্যদিকে, স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: বিবৃতি দিতে গিয়ে নিহত নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা কলকাতা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget