এক্সপ্লোর

RG Kar News: সুকান্তর পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, CBI-কে চিঠি BJP সাংসদের

Abhijit Ganguly: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর ডিরেক্টরকে যে চিঠি লিখেছেন তার মূল বিষয়বস্তু হল মুখ্যমন্ত্রীকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু কেন? চিঠিতে ব্যাখ্যা করেছেন তিনি।

সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) সিবিআইকে (CBI) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) চিঠি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) জিজ্ঞাসাবাদের দাবি। 'চিকিৎসক ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়', মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদ চেয়ে সিবিআই-অধিকর্তাকে বিজেপি সাংসদের চিঠি।

'তথ্যপ্রমাণ লোপাটের মূল চক্রী মমতা', CBI-কে চিঠি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ইতিমধ্যেই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর ডিরেক্টরকে যে চিঠি লিখেছেন তার মূল বিষয়বস্তু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু কেন? তার কারণ বিস্তারিত চিঠিতে ব্যাখ্যা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিঠিতে দাবি, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তথ্যপ্রমাণ লোপাটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে মুখ্যমন্ত্রী, তেমনই তিনি পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও বটে। ফলে এই ঘটনার ক্ষেত্রে, পুলিশকর্মীরা তাঁর নির্দেশ ছাড়া কোনও কাজ করতে পারে না বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদের দাবি, দ্বিতীয় ময়না তদন্ত এড়ানোর জন্যই, তড়িঘড়ি করে নির্যাতিতার দেহের অন্তিম সংস্কার সেরে ফেলা হয়। দেহ দাহ না হলে, দ্বিতীয়বার ময়না তদন্ত করার সুযোগ থাকত বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাতে তথ্যপ্রমাণ পাওয়ার সুযোগ থাকত বলে দাবি। 

এর আগেই সংবাদমাধ্যমে মুখ খোলেন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে, ঘুণ ধরে গিয়েছে। শুধু আর জি কর নয়, রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলিতেও দুর্নীতি চলছে। দুষ্ট চক্র স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে। কিছু প্রভাবশালী চিকিৎসকও এর সঙ্গে যুক্ত। আর জি করের মহিলা চিকিৎসক আগেই দেবাশিস সোমের নাম নিয়েছিলেন। সম্প্রতি যে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়, তাঁর মৃতদেহ নিয়ে বৈঠকেও দেবাশিস উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই দেবাশিস আসলে সন্দীপের উপদেষ্টা। সবাই মিলে ডুববে, চিন্তা নেই।'

আরও পড়ুন: RG Kar News: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে 'নবান্ন অভিযান', কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ক্লাস বন্ধের নোটিস

একটানা CBI তল্লাশি নিয়ে সুকান্ত বলেন, 'আমরা, বাংলার মানুষ দেখতে চাই, কবে CBI বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে এভাবে তল্লাশি চালাবে! ওঁর বাড়িতেও CBI যাক, বাজেয়াপ্ত করা হোক ওঁর ফোন। স্বাস্থ্যসচিব স্বরূপ নিগম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, দুই মাথা, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারের ফোন নিয়েও তদন্ত হোক। এঁরা নাটের গুরু। উপর থেকে বুদ্ধিদাতার কাজ করেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget