এক্সপ্লোর

RG Kar News: 'RG Kar-এর জঞ্জাল এখানে ফেলা যাবে না', সুহৃতা পালকে 'গো ব্যাক' স্লোগান বারাসাতে

RG Kar Protest: বিক্ষোভকারী এও বলেন, 'আমরা বারাসাতের মতো একটা হাসপাতালকে এই শহরে আর জি কর হতে দিতে চাই না। আমরা সুহৃতা পালের পদত্যাগ অবশ্যই দাবি করব।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে পরপর দু'দিন বিক্ষোভের মুখে পড়লেন নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। এদিনও আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে উঠল ‘গো ব্যাক স্লোগান’। এও বলা হয়, আর জি করের জঞ্জাল এখানে ফেলা যাবে না  হাসপাতাল চত্বরে বিক্ষোভ হলে, রোগী পরিষেবায় সমস্যা হতে পারে, এ কথা জানিয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

গতকালও হাসপাতালের গেটের মুখে পোস্টার হাতে সুহৃতা পাল-বিরোধী স্লোগান দিতে শোনা যায় এলাকাবাসীদের একাংশকে। 'বারাসাতে চক্রান্তকারী প্রিন্সিপাল চাই না' বলে পোস্টারে লিখে দেখানো হয় বিক্ষোভ। এর আগে আর জি কর মেডিক্যালে অধ্যক্ষের দায়িত্বভার নিতে গিয়ে প্রথম দিনই ঘেরাও হন সুহৃতা পাল। 

আর জি কর মেডিক্যালের আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে গত বুধবারই, ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুহৃতা পালকে। তবে সরকারি নির্দেশ মেনে বারাসাত মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।

শুক্রবার হাসপাতালের গেটের মুখে পোস্টার হাতে সুহৃতা পাল-বিরোধী স্লোগান দিতে শোনা গেল এলাকাবাসীদের একাংশকে। 
'বারাসাতে চক্রান্তকারী প্রিন্সিপাল চাই না' বলে পোস্টারে লিখে দেখানো হল বিক্ষোভ। বারাসাতের বিক্ষোভকারী ও বাসিন্দারা বলেন, 'আমরা বারাসাত হাসপাতালকে ন্যক্কারজনক অবস্থা তৈরি করতে চাইছি না। আমরা সুহৃতা পালকে এখানে কোনও মুহূর্তে চাই না। ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছেন এবং তাঁকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তাঁকে বারাসাতে পাঠানো হল?আমরা তাঁকে চাইছি না।' 

উল্লেখ্য, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা সামনে আসার পর চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেয় রাজ্য সরকার। সন্দীপ ঘোষের জায়গায় সুহৃতা পালকে আর জি কর হাসপাতালের নতুন অধ্য়ক্ষ করার পর তাঁকে ঘিরেও আছড়ে পড়ে ক্ষোভ। উত্তপ্ত পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন থেকে সেই সময় দায়িত্ব সামলাচ্ছিলেন সুহৃতা পাল, যা নিয়েও তৈরি হয় অসন্তোষ।

বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের সময় এই নিয়ে প্রশ্নও তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। বুধবার রাতেই সুহৃতা পালকে আর জি মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে বহাল করা হয় বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে। যদিও তাঁকে বারাসাত হাসপাতালের অধ্যক্ষ হিসাবে মানতে নারাজ পড়ুয়া থেকে এলাকাবাসীদের একাংশ।

এক বিক্ষোভকারী এও বলেন, 'আমরা বারাসাতের মতো একটা হাসপাতালকে এই শহরে আর জি কর হতে দিতে চাই না। আমরা সুহৃতা পালের পদত্যাগ অবশ্যই দাবি করব। আমরা বারাসাত হাসপাতালে চাই না তাঁকে।' 

এর আগে বারাসাত হাসপাতালের দায়িত্ব সামলেছেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। যাঁকে বর্তমানে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ পদে বসিয়েছে স্বাস্থ্য ভবন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Suvendu Adhikari on Mid Day Meal: কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন
কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন
News Live Updates: কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Annapurna Portal: অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget