এক্সপ্লোর

Howrah News : তোলা তুলেছেন ট্রাফিক হোমগার্ড ! কোমরে দড়ি পরিয়ে এ কোন শাস্তি পুলিশের ?

Bribery Allegations : কোটি টাকা তোলা তোলার অভিযোগ, শনিবার গ্রেফতার করা হয় বিধায়ক ঘনিষ্ঠ শাহিন মোল্লাকে। কোমরে দড়ি বেধে, হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরাল পুলিশ। 

হাওড়া : হাওড়ার শিবপুরের পর এবার সাঁকরাইল। সাঁকরাইলে বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠকে এই অবস্থাতেই রাজপথে ঘোরালেন পুলিশ কর্তারা। ট্রাফিক হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। তোলা তোলার অভিযোগ ওদের তাঁর নামে। কোটি টাকা তোলা তোলার অভিযোগ, শনিবার গ্রেফতার করা হয় বিধায়ক ঘনিষ্ঠ শাহিন মোল্লাকে। কোমরে দড়ি বেধে, হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরাল পুলিশ। 

অন্যদিকে, এই এক চিত্র দেখা দিল শিবপুর ও পার্ক-সার্কাসেও। শিবপুরে ভোট গণনার পরেই গুলি-বোমা চালানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদের বিরুদ্ধে। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই শিবপুরের 'ত্রাস'কে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিল পুলিশ। আবার পার্ক সার্কাসে প্রতিবাদের নামে তাণ্ডব চালানোর অভিযোগে একই ভাবে ঘোরানো হয়েছিল অভিযুক্তকে।                  

আরও পড়ুন - প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ধৃত বিধায়ক ঘনিষ্ঠ এই ট্রাফিক হোমগার্ড-এর নাম শাহিন মোল্লা। এলাকায় সানি নামে পরিচিত তিনি। মানিকপুর তদন্তকেন্দ্রের একজন ট্রাফিক হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূলের বিধায়কের ‘ডান হাত’ বলেও পরিচিত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক হোমগার্ডের চাকরি করার সূত্রে এলাকায় বেশ প্রভাব ছিল সানির। প্রচুর টাকা তোলাবাজি করেন বলে অভিযোগ ওঠে তাঁর নামে। শুধু তোলাবাজি নয়, এলাকার সাধারণ মানুষকেও ভয় দেখিয়ে এবং বিধায়কের ঘনিষ্ঠ বলে প্রভাব খাটিয়ে টাকা আদায় করতেন। এই সব ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেয় প্রশাসন।                 

অন্যদিকে, ভোট গণনার পরেই শিবপুর যে বোমা গুলি চলেছিল, নাম জড়িয়েছিল  এই শামিম আহমেদের। যে কিনা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। শামিমের স্ত্রী শামিমা বানু । এবং তারপরেই পুলিশের তল্লাশি অভিযানে, যেটা সামনে আসে, বাইরে থেকে দেখতে জরাজীর্ণ আবাসন, কিন্তু ভিতরে ঢুকলেই তার আলিশান ফ্ল্যাটের দেখা মেলে। প্রভাব খাটিয়ে তোলাবাজি, বেআইনি নির্মাণ, গুন্ডামি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরেই মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এবং ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget