এক্সপ্লোর

Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

TMC Leader: কী কারণে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল, এইসব অস্ত্র কোথাও পাচারের ছক ছিল নাকি অন্য কোনও কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল - সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা, গোসাবা : বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা। তাঁর বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালী নামে ওই তৃণমূল নেতাকে গত ১৭ জুলাই গ্রেফতার করে জীবনতলা থানা। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সেই মামলায় বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এবার সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন গোসাবার ওই তৃণমূল নেতা। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ওই পুকুরে তল্লাশি চালায় গোসাবা থানা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নতুন করে মামলা রুজু করা হয়েছে গোসাবা থানায় । এর পিছনে কোনও অস্ত্র চোরাচালান চক্রের যোগ আছে কিনা তা জানতে শুরু করা হয়েছে তদন্ত। কী কারণে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল, এইসব অস্ত্র কোথাও পাচারের ছক ছিল নাকি অন্য কোনও কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল - সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার 

গোসাবায় ফের অস্ত্র উদ্ধার, খাঁচায় দাপুটে তৃণমূল নেতা ঝোড়ো ঢালী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে রুজু হওয়া গোসাবা থানার একটি মামলার পরিপ্রক্ষিতে সুবিদ আলি ঢালী পুলিশি হেফাজতে (PC) ছিলেন।তদন্তকারীদের দাবি গতকাল, ২৬ জুলাই ২০২৬ তারিখে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত নিজের অপরাধ স্বীকার করেন। জেরায় তিনি পুকুরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানান এবং নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করেন। এরপর গোসাবা থানার পুলিশ ধৃতকে সাথে নিয়ে পঠনখালী, গোপালকাটা তাঁর বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি অভিযান চালায়। অভিযুক্তের দেখিয়ে দেওয়া পুকুর থেকে পুলিশ ১টি লম্বা বন্দুক (Long Fire Arm), ১টি ছোট আগ্নেয়াস্ত্র (Small Fire Arm) এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে গোসাবা থানা পুলিশ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(বি) ধারায় গোসাবা থানায় একটি নতুন সুনির্দিষ্ট মামলা (মামলা নম্বর- ২৯৫/২৬) দায়ের করা হয়েছে। এই অস্ত্র চোরাচালান চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget