এক্সপ্লোর

Dilip Ghosh:"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের

Dilip Ghosh ON Chandrima Bhattachrya: এবার মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও, গেলেন 'ঋতব্রত তৃণমূল'-এ, কী প্রতিক্রিয়া দিলীপের ?

কলকাতা:  এবার মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও। 'কালীঘাট তৃণমূল' ছেড়েই গেলেন 'ঋতব্রত তৃণমূল'-এ। এই প্রসঙ্গে  নাম না করেই এবার তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, "বক্তব্য শুনতে বাধ্য নই", কেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এলেন কুণাল ঘোষ ?

এদিন দিলীপ ঘোষ বলেন, "আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে। ওটা দরকারও আছে। তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময়ের সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক, তৃণমূল নামটা আছে। এখন মজার বিষয়টা হচ্ছে, যারা সব কিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে সঙ্গে, তাঁরাও আজকে, জামা-কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। আমরা সবাই জানি, উনি দেরিতে বুঝলেন। যে বাজেট ট্রেড মিলে তৈরি হয়,সেই বাজেট নিয়ে আলোচনা করার কি আছে ? তাই বাংলার এই আর্থিক দুরাবস্থা সমস্ত দিক দিয়ে, এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গিয়েছে। অন্য রাস্তা খুঁজছেন। ..এর কোনও গুরুত্ব নেই এখন আর।"

শনিবার, সকালে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর দুপুরেই বিধানসভায় পৌঁছে গেলেন।শুধু গেলেনই না, প্রায় ১ ঘণ্টা বিরোধী দলনেতার ঘরে, ঋতব্রত তৃণমূল গোষ্ঠীর সঙ্গে কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার ভিতরে এদিন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের ঘরে প্রায় ১ ঘণ্টা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছবিতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যের উল্টোদিকেই বসে রয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। এন্টালি বিধায়ক সন্দীপন সাহা বলেন, দমবন্ধ পরিবেশের মধ্য়ে, মমতাদির সঙ্গে থেকে গেছিলেন বেশ কিছুদিন। কিন্তু, তাঁর আনুগত্য় নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তাঁর বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চেয়েছি। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত আমার মনে হয়। তিনি সিনিয়র লিডার, আমাদের সঙ্গে এখানে এসেছেন, তাঁর অভিজ্ঞতা আমাদের আগামীদিনে পথ চলায় কাজে আসবে। 

 এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্য় বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, কে কার সঙ্গে কোথায় বসছেন সেটা নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই । দুর্নীতি যাদের একমাত্র নীতি ছিল তারা ক্ষমতাচ্যুত হবেই । সেটাই হয়েছে তাই তৃণমূল কংগ্রেস গেছে দলের অস্তিত্ব নেই আর। '

 

Advertisement

সেরা শিরোনাম

Nandigram : দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
Advertisement

ভিডিও

Madan Mitra News : 'জোড়াফুল মানে মমতা আর অভিষেক ছিল, সেটা আমরা জানতাম না', বললেন মদন মিত্র | ABP
NCPI News : 'আমরা ১৭ জন বিজেপিতে যোগ দেব', পুরভোটের আগে জল্পনা বাড়ালেন জগদীশ | ABP Ananda | BJP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬)পর্ব ২: ফিরল TMC আমলের সিন্ডিকেট-ত্রাস,তাণ্ডবের জেরে বন্ধ সার কারখানা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬) পর্ব ১: NCPI-তে নিয়ে গেছেন BJP নেতারা : বসুনিয়া, ওটা মঙ্গলগ্রহের BJP : শমীক
BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget