এক্সপ্লোর

RG Kar Case: 'ছেলেখেলা মনে করছে', ফের 'সুপ্রিম'-শুনানি পিছনোয় ক্ষোভ উগরে দিলেন তরুণী চিকিৎসকের মা

RG Kar News: মঙ্গলবারের পর বুধবার। পরপর দু'দিন পিছোল আর জি কর মামলার শুনানি।

কলকাতা : গতকালের পর আজও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। বৃহস্পতিবার এই মামলা শুনবেন বলে জানালেন প্রধান বিচারপতি। এদিকে পরপর দু'দিন শুনানি না হওয়ায় হতাশ নিহত তরুণী চিকিৎসকের পরিবার। শুনানি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও।  

মঙ্গলবারের পর বুধবার। পরপর দু'দিন পিছোল আর জি কর মামলার শুনানি। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যক্কারজনক ঘটনার পর ৮৯ দিন কেটে গেছে। সুবিচারের দাবিতে গড়ে ওঠা নাগরিক আন্দোলনে উত্তাল হয়েছে বাংলা তথা গোটা দেশ। রাজ্যের সংস্থা থেকে তদন্তভার গেছে কেন্দ্রীয় সংস্থার কাঁধে। হাইকোর্ট থেকে মামলা সরেছে সর্বোচ্চ আদালতে। কিন্তু বিচার এখনও মেলেনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর, সকলেই মুখিয়ে ছিলেন বুধবারের শুনানির দিকে। ৩৪ নম্বরে এই মামলা থাকলেও, মঙ্গলবার প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন এদিন টপ অফ দ্য বোর্ড অর্থাৎ একেবারে শুরুতেই এই মামলা শুনবেন। কিন্তু এদিন সকালে জানা যায়, দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে। কিন্তু অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায় এদিনও। বিকেল চারটের একটু আগে দেখা যায় ১৩ নম্বর মামলার শুনানি চলছে। সেইসময় প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার এই মামলা (আর জি কর ধর্ষণ-খুন) তিনি শুনবেন। 

এনিয়ে নিহত নির্যাতিতার বাবা বলেন, "সত্যি কথা বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচারব্যবস্থার ওপর আমরা পুরোপুরি ভরসা রাখি। কাল বিচারপতি নিজে বললেন যে সকালবেলা প্রথম কেস থাকবে আরজি কর। কিন্তু, দেখা গেল ৩৪ নম্বরে কেসটা চলে গেল। কী করে ? তাহলে প্রধান বিচারপতি কেন বললেন, সকালবেলা এটা প্রথম কেস থাকবে ? তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থাটা স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার উপর একটু হতাশ হচ্ছি। সুপ্রিম কোর্ট আরজি কর ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল। সেটা কী হল ? আরজি মামলা চলে গেল। এটা কী ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ? আজ তিন মাস হয়ে গেল আমরা সঠিক বিচার পাইনি এখনও। সিবিআই বলছে, আমাদের এখনও অনেক কাজ বাকি। সুয়ো মোটো উনি যেটা মনিটরিং করছেন, কী মনিটরিং করছেন ?" 

অন্যদিকে নিহত নির্যাতিতার মায়ের বক্তব্য, "আমার মেয়েটার মৃত্যুটাকে একটা ছেলেখেলা দেখা হয়েছে। যেখানে আমরা এত বছর ধরে যা করেছিলাম, সব হারিয়েছি। মেয়েটা এতদিন কষ্ট করে যা অর্জন করেছিল সব চলে গিয়েছে। সেখানে এরা একটা ছেলেখেলা মনে করছে। আমরা প্রচণ্ড আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে। তাঁর যদি শোনার সময় না থাকে উনি নিতে গেলেন কেন ?" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget