বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SIR-এ বাদ যাওয়া নাম অন্তর্ভুক্তির যে আবেদন জমা পড়েছে, তার দ্রুত বিচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যেসব এলাকায় নির্বাচন আসন্ন, সে সব এলাকাগুলি চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা।

Continues below advertisement

আরও পড়ুন, জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল

Continues below advertisement

সামনেই কলকাতা, হাওড়া-সহ জেলার একাধিক পুরসভায় ভোট রয়েছে। এদিকে SIR-এ বাদ পড়েছিল, এমন বিপুল সংখ্য়ক নাম ভোটার তালিকায় ঢোকানোর আবেদনের নিষ্পত্তি এখনও বাকি। এই আভহে নাম অন্তর্ভুক্তির যে আবেদন জমা পড়েছে, তার দ্রুত বিচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনও পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২২ লক্ষ নামের আবেদন জমা পড়ে রয়েছে। নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে জমা পড়েছে ১৬ লক্ষ আবেদন।

এই সংক্রান্ত মামলায় সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত , বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল -ট্রাইব্যুনালের শুনানিতে নাম অন্তর্ভুক্তির আবেদনে অগ্রাধিকার দিতে হবে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ দিয়েছে,ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যে আবেদনগুলো জমা রয়েছে এবং নাম বাদের আর্জি জানিয়ে যে আপত্তি জমা পড়েছে, সেগুলোকে আলাদা করতে হবে।একই সঙ্গে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।আইনজীবী  

ফিরদৌস শামিম বলেছেন,৩৮ লক্ষ আবেদন, সেটা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হল, যাঁরা বাদ যাওয়া ভোটার তারা যে আবেদন জানিয়েছিলেন, সেটা একটা ভাগ। অপর ভাগটি হল, যাদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে আবেদন জানিয়েছে সেটা। এই দুই ভাগের মধ্যে নির্বাচন কমিশন যে আবেদনগুলি জানিয়েছে, নাম থেকে যাওয়া ভোটারদের বিরুদ্ধে, সেগুলির শুনানি স্থগিত করেছেন। এবং অগ্রাধিকারের ভিত্তিতে ডিলিটেড ভোটার, যাঁরা আবেদন করেছেন, তাঁদের শুনানি করতে হবে।'

প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার বলেছেন, 'এদের অগ্রাধিকার দিতে হবে, এটা একটা সবচেয়ে বড় খবর। এবং ভোট অধিকার মঞ্চের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টকে এই ব্যাপারে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় হল, এই CEO এবং তাঁর আগের CEO, যিনি এখন মুখ্যসচিব, তাঁরা ষড়যন্ত্র করে ১২ লক্ষ লোকের নাম কাটার জন্য আবেদন করেছে। এই ১২ লক্ষ কারা? যাদের জুডিশিয়াল অফিসাররা ক্লিয়ার করেছে। এর পিছনে কী খেলা আমরা বুঝতে পারছি না। এই ১২ লক্ষ নাম তাঁদের কাটার কী অধিকার এল? সুপ্রিম কোর্ট যেটা বলেছে, ফর্ম ৭-এর কাটাকাটির খেলার মধ্যে এখন ঢুকবেন না। এটা একটা বড় নির্দেশ দিয়েছে।'

আইনি জটিলতা কাটলেই ভোট হওয়ার কথা কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায়। এদিন কলকাতার পুরভোটের প্রসঙ্গও ওঠে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে,যেসব এলাকায় নির্বাচন আসন্ন, যেমন কলকাতার পুরভোট, সে সব এলাকাগুলি চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেখানে আপিলগুলোর শুনানি হতে পারে। বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যাও।

প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক  জহর সরকার বলেন, আমরা বললাম, যে পুরভোটের আগে পুর-এলাকায়, পুর-অঞ্চলে যাদের নাম গেছে, সেটাকে অগ্রাধিকার দিন। লিখলাম, বললাম, সব জায়গায় করলাম, কিন্তু তিনি জবাব দিলেন না।  আজকে সুপ্রিম কোর্ট তাকে টেনে বলেছে, অগ্রাধিকার দিতে হবে ট্রাইব্য়ুনালেও। সুপ্রিম কোর্ট তাঁকে (মুখ্য় নির্বাচনী আধিকারিক) দেখিয়ে দিল, কীকরে কাজ করতে হয়।' সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কার্যত সুপ্রিম কোর্টের কথার মধ্যে ইঙ্গিতটা হচ্ছে এই যে, মানুষের ভোটের অধিকারটা কিন্তু হরণ হয়ে যাচ্ছে, ভোটের অধিকারটা মানুষ যেন পায়।'

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কি ট্রাইব্যুনালের কাজে গতি আসবে? বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, পুরো SIR-টা করেছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল কোর্টে যাওয়ার জন্য এই একটা নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিস্টেম এসেছে, SIR-এ অন্তর্ভুক্ত হয়েছে। SIR-এ যাদের নাম বাদ গেছে, তাদের রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। যার প্রেক্ষিতে এদিন রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত।