কলকাতা: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। এছাড়াও, বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত অনুষ্ঠানে।
গত ১৫ ফেব্রুয়ারি এই ব্রিগেডেই সভা করেছিল বিজেপি। সেবার দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল মঞ্চ। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে করা শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কালীঘাট মন্দিরের ছোঁয়া। মঞ্চে রয়েছে বাঙালির নানা উৎসবের কোলাজ দিয়ে তৈরি কাটআউট।
শপথগ্রহণের জন্য একটি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের দু'দিকে করা হয়েছে অস্থায়ী হ্যাঙার। রাখা হয়েছে অন্তত ৫০ হাজার চেয়ারও। রয়েছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও।
ব্রিগেডে আজ বিজেপি সরকারের শপথ, সুপার স্যাটারডে-তে সাজো সাজো রব কলকাতায়। ব্রিগেডে মূল মঞ্চের দু'পাশেই তৈরি করা হয়েছে হ্যাঙার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ব্রিগেড চত্বরে।
আরও পড়ুন, ব্রিগেডে সাধুদের ভিড়, 'বিজেপি এসেছে তাই হিন্দুরা আনন্দ করতে পারছে', দাবি এক সন্ন্যাসীর
গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছ। মূল মঞ্চ-সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা SPG। গতকাল সকাল থেকেই সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর বাইরের নিরাপত্তায় রয়েছে পুলিশ। সকালেই পরিদর্শনে পুলিশের একাধিক পদস্থ অফিসাররা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, VVIP-দের ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে।
প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। গতকালই শুভেনদু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা অমিত শাহের। আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেনদু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুর-মমতাকে ২বার হারিয়ে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী ।৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। এবার পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের দ্বিতীয় কনিষ্ঠ মুখ্যমন্ত্রী ।
