সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্য়ায়, কলকাতা: I-PAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে, নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। কিন্তু, নবান্নের সামনে ধর্নার অনুমতি দিল না হাইকোর্ট। পরিবর্তে মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনে ধর্না করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই রায়কে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। 

Continues below advertisement

আরও পড়ুন, ফারাক্কার BDO অফিসে 'তৃণমূল বিধায়কের উপস্থিতিতে' তাণ্ডবের ৩০ ঘণ্টা পার, এখনও অধরা মণিরুল ইসলাম

Continues below advertisement

আইপ্য়াকে তল্লাশির সময় ফাইল চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেনদু অধিকারী। অনুমতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, নবান্নের সামনে সেই ধর্নার অনুমতি দিল না হাইকোর্ট। মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনে ধর্না করা যাবে বলে জানালেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছে আদালত।এই রায়কে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। 

 শুভেন্দু অধিকারী বলেন, "আমরা ডিভিশন বেঞ্চে যাব। চেয়েছিলাম নবান্নর সামনে। ৩ টি দরজা আছে। গণতান্ত্রিক দেশ। এই রায় মানি না। ওয়ার্কিং ডে তে করব। নবান্নর সামনেই করব। "হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, সর্বাধিক ৫০ জন বিধায়ক বিজেপির ধর্না কর্মসূচিতে অংশ নিতে পারবেন। সেই কর্মসূচি থেকে কোনও উস্কানিমূলক বা কুরুচিকর মন্তব্য করা যাবে না। ব্যবহার করা যাবে না কোনও মাইক বা লাউডস্পিকার। 

এলেন, দেখলেন, নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন! কয়লাকাণ্ডে I-PAC-এর কর্ণধার ও তাঁর অফিসে কেন্দ্রীয় এজেন্সি ED-র অভিযান-তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছে ED.পাল্টা ED-র বিরুদ্ধে তথ্য় চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।এই প্রেক্ষিতে I-PAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী।

মূলত আইপ্যাককাণ্ডে মুখ্য়মন্ত্রী বলেছেন, প্রার্থী-তালিকা, দলের রণকৌশল, পার্টির পরিকল্পনা, আমার দলের সমস্ত তথ্য় সংগ্রহ করছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন, I-PAC আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম। এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব  কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুঠ করা এবং টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডি-র অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।