এক্সপ্লোর

National Medical College: হাসপাতালে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবন

ডিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। 

কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজে ( National Medical College) সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। ডিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। 

ঘটনা কী?

রবিবার তুলকালাম কাণ্ড বাধে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। যেখানে লাঠি চালাতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারকেও। রবিবার বেলা ১২ টা নাগাদ বুকে ব্যথা নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন পার্ক সার্কাসের বাসিন্দা শেহনাজ বেগম।  পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় তাঁকে দীর্ঘক্ষণ ইমার্জেন্সিতে বসিয়ে রাখা হয়। দুপুর ২টো নাগাদ ৪৪ বছর বয়সি শেহনাজ বেগমকে কার্ডিওলজি বিভাগে পাঠানো হয় বলে দাবি পরিবারের। পরীক্ষা নিরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই বলে জানান চিকিৎসকরা। ফের তাঁকে এমার্জেন্সি বিভাগেই পাঠানো হয়। পরিবারের দাবি, সেখানে রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরেই শেহনাজ বেগমের হাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরিবারের অভিযোগ, রোগীর অবস্থার অবনতি নিয়ে নার্সকে প্রশ্ন করতেই শুরু হয় বচসা। কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে হাতাহাতি বেধে যায় রোগীর পরিজনদের। এক সিভিক ভলান্টিয়ারকে লাঠি চালাতেও দেখা যায়।

নিয়ম অনুযায়ী,  সিভিক ভলান্টিয়ারদের কাছে কোনও অস্ত্র থাকে না। তাঁদের কাছে লাঠি থাকারও কথা নয়। তারপরও কীকরে হাসপাতালে রোগীর আত্মীয়দের ওপর লাঠিচার্জ করলেন সিভিক ভলান্টিয়ার?  সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে, লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। যদিও, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তরফে বলা হয়েছে, রোগীর পরিবার চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, পুলিশকেও নিগ্রহ করেন রোগীর আত্মীয়রা। লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিজনেরা।  রোগীর পরিজনদের বিরুদ্ধেও দুটি আলাদা অভিযোগ দায়ের হয়েছে। মারধরের অভিযোগ করেছেন হোমগার্ড। একজন চিকিৎসক কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর পরিবারের কোনও অশান্তি হয়নি। পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে রোগীর পরিবারের। এই ঘটনায় ন্যাশনাল মেডিক্যাল কলেজের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: India Monsoon Update : জুনের ঘাটতি মিটবে জুলাইতে ! বর্ষার রুদ্ররূপ দেখতে পারে দেশ, বন্যার আশঙ্কা এই রাজ্যগুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget