এক্সপ্লোর

Khela Hobe : দিকে দিকে খেলা হবে দিবস পালন, তরুণ প্রজন্মকে এই বিশেষ বার্তা মমতার

'খেলা হবে' দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, কলকাতা : বুধবার রাজ্যজুড়ে 'খেলা হবে দিবস' পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

কী কী কর্মসূচি ঘাসফুল শিবিরের   
তৃণমূলের তরফে এই দিন সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হয়। 

'খেলা হবে' দিবসের শুভেচ্ছা
'খেলা হবে' দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবারের বেনজির সাফল্যের পর এ বছর যুব সম্প্রদায়ের আরও বেশি অংশগ্রহণ কামনা করি। এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যম তুলে ধরুক ৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক ৷ ' খেলা হবে দিবসে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 শুভেন্দু অধিকারীর মুখোশ পরে মিছিল
মানিকতলায় খেলা হবে দিবসের মিছিলে শুভেন্দু অধিকারীর মুখোশ পরে, কোমরে দড়ি বেঁধে প্রতীকী মিছিল করেন তৃণমূল সমর্থকরা । 'সারদা-নারদ মামলায় যুক্ত বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন', এই প্রশ্ন তুলে পথে নামে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূলের খেলা হবে মিছিলে নেতৃত্ব দেন কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। নিজেদের দুর্নীতি ঢাকতে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ করেন বিজেপি নেতা রাহুল সিন্হা।

খেলতে আপত্তি নেই, বললেন সুকান্ত
এই খেলা হবে দিবস নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ করেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'মন্ত্রী-নেতা চুরির দায়ে, গরু পাচারের দায়ে ধরা পড়ছে, তৃণমূল ব্যাকফুটে আছে। তৃণমূলের তরফে হিংসা আশ্রয়। লড়াই করতে না পেরে, পুলিশকে সামনে রেখে একাজ করছে। খেলতে আপত্তি নেই। ইভেন গ্রাউন্ড করে দিন বিজেপি ভাল খেলে নেবে। '

অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,  'খেলার মাঠ নিজেকেই তৈরি করে নিতে হবে' ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট
ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget