সোমনাথ মিত্র, হুগলি: বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত বিজেপি নেতা সাহেব মাঝি আপাতত তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তারকেশ্বরের তালপুর এলাকার ঘটনায়, প্রধান অভিযুক্ত শেখ আজাহারকে ইতিমধ্যেই গ্ৰেফতার করেছে পুলিশ। তালপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান, শেখ সাহা আলমের ছেলে এই অভিযুক্ত শেখ আজাহার। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
কী ঘটেছে ঘটেছে? কী অভিযোগ?
আহত বিজেপি মন্ডল সভাপতি সাহেব মাঝির দাবি, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। যাওয়ার সময়েই পাড়ার মোড়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত শেখ আজাহার। বিজেপি নেতাকে একা পেয়ে অভিযুক্ত বেশ কয়েক জনকে নিয়ে বেধড়ক মারধর করে, এমনকি এই ঘটনায় একাংশ বিজেপি কর্মীদের মদত আছে বলে দাবি করেছেন বিজেপি মন্ডল সভাপতি। ঘটনার পর আহত বিজেপি মন্ডল সভাপতিকে তারকেশ্বর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় তারকেশ্বর ব্লকের প্রচুর বিজেপি কর্মী সমর্থক। আহত বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল নেতার ছেলে অভিযুক্ত শেখ আজাহারকে গ্ৰেফতার করে। আজ তাকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন: Free Bus Service: ফ্রি-তে চড়া যাবে, কিন্তু প্রয়োজনে আদৌ মিলবে তো সরকারি বাস? প্রশ্নের মুখে পরিষেবা
অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম
বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গনেশ চক্রবর্তী র অভিযোগ করে বলছেন, 'এই ঘটনায় আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, আশা করছি আইন যথাযথ ব্যবস্থা নেবে। একটা কথা কাটাকাটিকে কেন্দ্র করে তৃণমূল নেতার ছেলে দলবল নিয়ে বাঁশ দিয়ে তার উপর আক্রমণ করে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। একতরফা আমাদের ছেলেকে মারধর করে হয়েছে। এর আমরা বিচার চাই।' যদিও মারধরের কথা অস্বীকার করেছে অভিযুক্তের বাবা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান শেখ শাহা আলাম। তার দাবি, আজাহারকে একা পেয়ে বিজেপির ছেলেরা মারধর করে উল্টে তারাই হাসপাতালে ভর্তি হয়ে অভিযোগ দায়ের করে। ঘটনার যথাযথ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন: RG Kar News: RG কর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! প্রমাণ সুরক্ষিত করতে নেওয়া হল পদক্ষেপ
