বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বিধায়কদের পর এবার কি তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙনের সুর? তেমনই জল্পনা উস্কে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর  মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়াও বাড়িয়েছে জল্পনা। 

Continues below advertisement

২৮ বছর বয়সেই কার্যত শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস । তাঁর দল এখন আর তাঁর হাতে নেই। রাশ চলে গেছে অন্য়দের হাতে । বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য় করে বিরোধী দলনেতা, উপ বিরোধী দলনেতা, মুখ্য সচেতক বেছে নিয়েছেন! বিধায়কদের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশও 'বিদ্রোহে'র পথে হাঁটবেন? এই আবহেই সুখেন্দুশেখর রায়ের মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, “এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন MLA চলে যাবেন, এটা আমি কখনও দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতেও একই প্রতিক্রিয়া হতে চলেছে।”

এখানেই থামেননি তিনি। আরও দাবি করেন, লোকসভার কিছু সদস্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরা ‘প্রস্তুত’ বলেও জানিয়েছেন। তাঁর কথায়, “আমাকে এমন কিছু লোকসভার সদস্য, আমার কলিগ বলেছেন যে তাঁরা প্রস্তুত। তাতে আমার মনে হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতে।” বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট ৪২ জন সাংসদ রয়েছেন। ফলে সাংসদদের একাংশ বিদ্রোহের পথে হাঁটলে তা জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Continues below advertisement

এদিকে দলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও পরিস্থিতি নিয়ে ধোঁয়াশার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “এখন কোনও কিছুই বুঝতে পারছি না। সব হিসেব গুলিয়ে গেছে। যতক্ষণ যা না হবে, ততক্ষণ কিছু বলতে পারব না।” ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। প্রায় তিন দশক পর এসে সেই দলেই এখন ভাঙন ও বিদ্রোহের জল্পনা তীব্র হচ্ছে।

১৫ই জুন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ED. প্রায় এক বছর আগে তৃতীয় অতিরিক্ত চার্জশিট দিয়েছিল CBI. সেই চার্জশিটে সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনুর মধ্য়ে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এই আবহেই কি সংসদেও ধাক্কা খেতে পারে তৃণমূল?         

আরও পড়ুন :                                 

১ দিনের অপেক্ষা ! ঢুকছে বর্ষা, তুমুল বৃষ্টি চলবে অবিরাম, দুর্যোগ আশঙ্কা, কলকাতায় কবে?