বীরভূম : বোলপুরের পর সিউড়ি পুরসভা চেয়ারম্যানের ইস্তফা। পদত্যাগ করলেন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ির মহকুমা শাসককে ই-মেলে পাঠান পদত্যাগ পত্র। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা পুরপ্রধানের। সিউড়ি পুরসভার ২১টি ওয়ার্ডের সবকটিই তৃণমূলের দখলে। বোলপুর পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারপার্সনের। ইস্তফা দিলেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা, দাবি পদত্যাগী চেয়ারপার্সনের। পর্ণা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা কোর কমিটির সদস্য। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল নেতাদের মধ্যে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য অনেকেই দলে দলে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। 

Continues below advertisement

ভয়াবহ চেহারা নিচ্ছে তৃণমূলের ভাঙন। রাজনৈতিকভাবে ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার একই দিনে এল পরপর ধাক্কা। শুক্রবার তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক। শিলিগুড়ির মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

BSF-র তাড়া খেয়ে পালল অনুপ্রবেশকারীরা, কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছিল মালদা সীমান্তে 

Continues below advertisement

একে একে নিভিছে দেউটি। একদা ছায়াসঙ্গীরাও, আর সঙ্গ দিচ্ছে না। একের পর এক নেতা কেউ বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন। কেউ দলের পদ ছেড়ে দিচ্ছেন। কেউ আলাদা দলের ছাতার তলায় একজোট হচ্ছেন। কেউ কৌশলে দূরত্ব তৈরি করছেন। কেউ দলটাই ছেড়ে দিচ্ছেন। প্রতিদিন রাজনৈতিকভাবে আরও একা, আরও কোণঠাসা হয়ে পড়ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দিনে দিনে চাপ বাড়ছে তাঁর! শুক্রবার সমস্ত পদ ছেড়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দীর্ঘদিনের সঙ্গী, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। একই দিনে শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দীর্ঘদিনের আরেক সঙ্গী গৌতম দেব। 

যে ফিরহাদ হাকিম ছিলেন প্রায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘরের লোক শুক্রবার তাঁকে দেখা গেল বিধানসভায় বিদ্রোহী তৃণমূল বিধায়কদের প্রশিক্ষণ দিতে। একসময়ের আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসও তৃণমূলের তহবিল থেকে লেনদেনে অবিলম্বে লাগাম টানতে HDFC ব্য়াঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন। আর তার জেরে "কালীঘাট-তৃণমূল"-এর ওপর চাপ আরও চরমে। দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়াও। শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তীও। সম্প্রতি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়। শুক্রবার বিধানসভায় ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেন পদত্য়াগী নরেন্দ্রনাথ চক্রবর্তীর ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়। সব মিলিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখন রাজনৈতিকভাবে কার্যত নিঃসঙ্গ। চাপ ক্রমশ বাড়ছে।