এক্সপ্লোর

WB Muncipal Election 2022: পুরভোটে দিনভর অশান্তি, ৭ জেলায় ভাঙল ১০টি ইভিএম

WB Muncipal Election 2022: সাত জেলার দশটা পুরসভায় চোদ্দটা ইভিএম ভেঙে দেওয়া হল!  অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির দিকে। কোথাও আবার নাম জড়িয়েছে তৃণমূলেরও।

সত্যজিৎ বৈদ্য, রাজীব চৌধুরী, রঞ্জিত হালদার:  ছাপ্পা ভোটের অভিযোগে ক্ষোভ গিয়ে পড়ল ইভিএমের উপর। সাত জেলার দশটা পুরসভায় চোদ্দটা ইভিএম ভেঙে দেওয়া হল!  অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির দিকে। কোথাও আবার নাম জড়িয়েছে তৃণমূলেরও। গ্রেফতার করা হয়েছে তিন বিজেপি প্রার্থীকে।

কোথাও হুড়মুড়িয়ে বুথে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হল EVM। কোথাও মেঝেতে পড়ে রইল ভোটযন্ত্র। মাটিতে ভেঙে পড়ে EVM। কোথাও আবার EVM ভেঙে দেওয়ার চেষ্টা চলল। ৭ জেলায় ১০টি পুর এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়ছে ১৪টি ইভিএম।

ভোট চলাকালীন জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একটি বুথে, এভাবেই ঢুকে পড়েন বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মী। বিজেপির মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষের উপস্থিতিতে চলে ইভিএম ভাঙচুর। ভোটের সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। 

রাজপুর বিদ্যানিধি স্কুল, সারদা বিদ্যাপীঠ ও হরকালী বিদ্যাপীঠের বুথে ইভিএম আছড়ে মেরে ভেঙে দেওয়া হয়। বারাসাতের চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিজেপি প্রার্থীর সঙ্গে কার্যত হাতাহাতি বেধে যায় তৃণমূল কর্মীদের। বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম ভাঙচুর হয়। গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজয় চন্দ্রকে। একই ছবি ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডেও। শ্রীগান্ধী বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। হালিশহরের ২৩ নম্বর ওয়ার্ডে ইভিএম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশের জেলা নদিয়ার হরিণঘাটার ২ নম্বর ওয়ার্ডেও ভাঙচুর করা হয় ইভিএম।  গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুরেশ শিকদারকে।  ভোট চলাকালীন পূর্ব বর্ধমানে কালনার ৯ নম্বর ওয়ার্ডের একটি বুথে ভাঙচুর হয় ইভিএম। কাঁথির ২০ নম্বর ওয়ার্ডের ৮৮ নম্বর বুথেও ইভিএম ভেঙে দেওয়া হয়।  

আরো পড়ুন: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ২১৫, সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget