কলকাতা: ভরা শ্রাবণে কখনও মেঘলা আকাশ। কখনও ঝেঁপে বৃষ্টি। আবার কখনও রোদের প্রখর তেজ। শ্রাবণের শেষ লগ্নে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 

১৫.০৮.২৪: উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

১৬.০৮.২৪: ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়ায়। 

১৭.০৮.২৪: পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বর্ষণে দৃশ্যমানতা কমতে পারে। নিচু জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
13-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Aug27.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
15-Aug26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Aug26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
17-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Aug28.033.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
19-Aug28.033.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

উত্তরবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। কোথাও হালকা বৃষ্টি কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। 

১৫.০৮.২৪: বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Protest: 'দেখব তদন্ত কোন দিকে গড়াচ্ছে' আরজি কর কাণ্ডে CBI নির্দেশ প্রসঙ্গে মন্তব্য আন্দোলনকারীদের