এক্সপ্লোর

RG Kar Case-Aniket Mahato: 'অনিকেত মাহাতোর পদক্ষেপে আন্দোলন সম্পর্কে ভুল বার্তা গিয়েছে মানুষের কাছে, ওঁকে বহিস্কার করা হল', সাফ জানাল WBJDF

Aniket Mahato Controversy: নতুন বছরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ছেড়েছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জুনিয়র ডক্টর্স ফ্রন্ট অনিকেত মাহাতোর সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে।
  • অনিকেত মাহাতো আইনি পরামর্শ উপেক্ষা করে কমিটি তৈরির অভিযোগ করেছেন।
  • ফ্রন্ট অনিকেতের অভিযোগের জবাব না দেওয়ায় তাঁকে বহিষ্কার করেছে।
  • জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নতুন ওয়েবসাইট এবং সিবিআই দফতর অভিযানের ঘোষণা।

সন্দীপ সরকার, কলকাতা: অনিকেত মাহাতোর পদত্যাগের ইস্যুতে মুখ খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অনিকেত মাহাতোর সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল WBJDF। পদত্যাগের সময়ে করা কোনও অভিযোগের জবাব পাইনি বলে পাল্টা দাবি করলেন অনিকেত মাহাতো। 

নতুন বছরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ছেড়েছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দেন তিনি। পদত্যাগ পত্রে লেখেন, 'আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি।' এবার অনিকেত মাহাতোর করা অভিযোগ নিয়ে মুখ খুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা।  

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য পুলস্থ আচার্য বলছেন, 'অনিকেত মাহাতোর পদক্ষেপের ফলে মানুষের মনে বিরুপ প্রভাব পড়েছে। আন্দোলন সম্পর্কে ভুল বার্তা গেছে। অনিকেতের কাছে তার অভিযোগ সম্পর্কে জানার জন্য একাধিকবার ইমেল পাঠানো হয়েছে, তিনি কোনও জবাব দেননি। অনিকেত মাহাতোকে বহিস্কার করা হল।' অন্যাদিকে, আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলছেন, 'আমি পদ ছেড়ে দিয়েছি, তাই এখন এই কথা অপ্রসঙ্গিক, আমি যে অভিযোগ করেছিলাম, কোনওটার জবাব পাইনি।'

বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। যেখানে মানুষ চিকিৎসা সক্রান্ত কোনও সমস্যায় পড়লে অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার CBI দফতর অভিযানের ডাক দিয়েছে ভয়েস অফ অভয়া সংগঠন। সেখানে উপস্থিত থাকবেন সংগঠনের সদস্য অনিকেত মাহাতো। নিহত তরুণী চিকিৎসকের মা- বাবাও বৃহস্পতিবার সিবিআই দফতর চলোর ডাক দিয়েছে। 

পদ ছাড়ার পরে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত মাহাতো বলেছিলেন, 'বেআইনি পদক্ষেপ সমর্থন করি না, সরকারের কাছে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'' এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত বলেন, "খুব দুঃখের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আপনারা জানেন, West Bengal Junior Doctors' Front-এর নতুন কমিটি তৈরির পরিকল্পনা হয়। ওই পরিকল্পনার সঙ্গে একমত ছিলাম আমি। কিন্তু ট্রাস্ট বডি যে রয়েছে, তার যে কাগজ রয়েছে, তাতে নতুন করে এগজিকিউটিভ কমিটি তৈরির প্রভিশন নেই। আমি বলেছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই অনুযায়ী ইনকর্পোরেট করা হোক। নইলে কমিটি তৈরি বেআইনি হবে। তবে সরকারের কাছে মাথানত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget