কলকাতা: বৈশাখ আসতে দেরি বেশ কিছুটা। চৈত্রর মধ্যলগ্নেই গরমের (Heatwave) দাপট দেখছে বাংলা। কালবৈশাখীর (Kalbaishakhi) পূর্বাভাসের পাশাপাশি আজ ও শনিবার দক্ষিণবঙ্গে (South Bengal) গরমের পূর্বাভাস, বাড়বে অস্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                              

কোন কোন জেলায় দহন-জ্বালা? 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে কাল কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ ও কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর পূর্বাভাস।                                       

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতা জারি হয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার। 

আরও পড়ুন, ঘন ঘন বজ্রপাত, কালবৈশাখীর দাপট, তুমুল বৃষ্টি দুর্যোগ, কোন কোন জেলায়? বড় আপডেট আবহাওয়া দফতরের

পাশাপাশি দক্ষিণবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া জারি রয়েছে সঙ্গে বেলা বাড়লে গরমের সঙ্গে রয়েছে আর্দ্রতার অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।          

দক্ষিণবঙ্গে আজ ও কাল মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম চরম বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।                                                              

 

  • IMD পূর্বাভাস: ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা রয়েছে।

  • জেলা ভিত্তিক সতর্কতা: কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা সবথেকে বেশি থাকার আশঙ্কা।

  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি: ৫ এপ্রিলের পর কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট এখনই কমছে না।