সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকায়। জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

ফের বাড়বে তাপমাত্রা: তীব্র দহনজ্বালা থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। তারপর থেকে তাপমাত্রার পারদ আর সেভাবে বাড়েনি। তবে স্বস্তির দিন আপাতত শেষ। দক্ষিণবঙ্গে ফের চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। ৪০ ডিগ্রি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায়ও কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে শনিবার তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। যা ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ৭ মে রবিবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। ৮ মে সোমবার নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ঘূূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে গভীর নিম্নচাপ।

এক নজরে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
05-May26.032.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-May27.034.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
07-May27.035.0
Mainly Clear sky
08-May28.036.0
Mainly Clear sky
09-May28.037.0
Mainly Clear sky
10-May28.037.0
Mainly Clear sky
11-May27.037.0
Partly cloudy sky

তবে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মোকায় পরিণত হলে তার অভিমুখ কোন দিকে হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি মৌসম ভবন। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মোকার গতিপথ উত্তরমুখী হবে। পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এর অভিমুখ বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হতে পারে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় মোকার প্রভাব বেশি পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকবে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানের সমুদ্র ও সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শও দেওয়া হয়েছে। মৎসজীবীদর সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর