আলিপুর, কলকাতা: আগামী চারদিন উত্তর ও দক্ষিণ, দু'দিকেই দুর্যোগের আশঙ্কা। কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস!
আজ নির্বাচনের আগের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের পূর্বাভাস। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে, জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর।
কাল বুধবার নির্বাচনের দিন তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার পূর্বাভাসও দিয়েছে হওয়া অফিস। বাকি সব জেলাতেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনে টানা ১০ দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রিত, দেরিতে ছাড়বে একাধিক ট্রেন
বৃহস্পতিবার নির্বাচনের পরের দিন ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কালবৈশাখীর সতর্কতা ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গেও জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। সপ্তাহ জুড়েই বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে, জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টির কারণে আগামী দুই-তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।
আজ মঙ্গলবার ও কাল বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এই জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।
শুক্র এবং শনিবারেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রবিবারেও থাকছে ঝড়-বৃষ্টির আশঙ্কা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে জেলাতেই।
আজ সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনারকোথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের পর বাড়বে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। সঙ্গে রয়েছে শিলা-বৃষ্টির সতর্কতা। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
