Durga Puja Weather: পুজোয় 'মহিষাসুর' বৃষ্টি? রাজ্যে কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস?
Weather Forecast: ষষ্ঠী-সপ্তমী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উৎসবমুখী বাঙালির জন্য দুশ্চিন্তা। পুজোর মধ্যেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমীতেই নিম্নচাপ ফিরতে পারে বাংলার আকাশে। বৃষ্টি হতে পারে নবমী ও দশমীতে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ছাড়াও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরেও।
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, '১৯ অক্টোবর আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আগামী তিনদিন, ২২ অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।'
আরও পড়ুন: প্যালেস্তাইনের জন্য ২.৫ কোটি অর্থ সাহায্য মালালার! ইজরায়েলকে কী বার্তা?
Before You Go
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?





















