দার্জিলিং : ঘন কুয়াশায় গা ঢেকে শুরু হল দিন। দার্জিলিং এর এটাই বৈশিষ্ট। কুয়াশার মধ্যেই আড় ভাঙে পাহাড়। আবার বেলা বাড়তেই হেসে ওঠে রোদের খুশিতে। আগামী কয়েকদিন কিন্তু দার্জিলিঙের আবহাওয়া দারুণ থাকবে। তেমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।

দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার (Darjeeling Weather) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই।  আরও পড়ুন :

ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম ডেয়ারি গাঁও, যোগি ঘাট, শিটং-এ

 

আজ দার্জিলিং এর  আবহাওয়া কী বলছে - 

দিনসর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন আবহাওয়া
১৮-Dec৪.০১২.০ ঘন কুয়াশার চাদরে দিন শুরু। আংশিক মেঘলা আকাশ পরের দিকে।
১৯-Dec৪.০১৩.০ মূলত পরিষ্কার আকাশ
২০-Dec৪.০১৩.০ মূলত পরিষ্কার আকাশ
২১-Dec৪.০১৩.০ মূলত পরিষ্কার আকাশ
২২-Dec৫.০১৩.০ মূলত পরিষ্কার আকাশ
২৩-Dec৬.০১৪.০ মূলত পরিষ্কার আকাশ
২৪-Dec৬.০১৪.০ মূলত পরিষ্কার আকাশ

 

 

বিকেল ৪.৪৭ আজ সূর্যাস্ত (IST)

সকাল ০৬:২০ আগামীকাল সূর্যোদয় (IST)

কাল ভোর 0৫:২৮ চন্দ্রাস্ত (IST)

বিকেল ৪:০৪ চন্দ্রোদয় (IST)

 

Information Source : https://www.imdkolkata.gov.in/