এক্সপ্লোর

Bengali Films Mandatory: রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে দৈনন্দিন একটি বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা সরকারের

Bengali Film Industry: এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

কলকাতা : নিত্যনতুন ঘরানার ছবি হচ্ছে একের পর এক। বাংলায় নানা বিষয়বস্তু নিয়ে ছবি তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে। এই পরিস্থিতিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। এক নয়া নির্দেশিকায় বলা হয়েছে, বছরে ৩৬৫ দিনই সিনেমা হলে অন্তত একটা বাংলা ছবির শো চালাতে হবে কর্তৃপক্ষকে। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের জেরে বাংলা ছবির বাজারের আরও প্রসার হবে বলে মনে করা হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, "এই রাজ্যে থাকা প্রত্যেকটি সিনেমা হল এবং প্রতিটি মাল্টিপ্লেক্সের প্রতিটি পর্দায়, সারা বছর ধরে বাধ্যতামূলকভাবে বাংলা ছবির শো/স্ক্রিনিং করতে হবে। বছরে ৩৬৫ দিনের প্রতিটি দিনই অন্তত একটি করে বাংলা শো রাখতে হবে। ব্যাখ্যা : প্রাইম টাইম শো-র অর্থ দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে থাকা শো।" এই মুহূর্ত থেকেই এই নির্দেশিকা কার্যকরের কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই মর্মে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ওই সার্কুলারে।

বাংলা ছবি সিনেমা হল পায় না, এই অভিযোগ বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বাস্তবে এই চিত্র অবশ্য অনেকটাই সত্যিও। মাল্টিপ্লেক্সের রমরমায় এমনিই দর কমেছে সিঙ্গল স্ক্রিনের। সেখানে আবার বাংলা ছবি চলে বেশ কম। আর মাল্টিপ্লেক্সেও যে প্রচুর শো পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে সিনেমা প্রেমীরা মাঝেমধ্যে ক্ষোভ উগরে জানান যে, শো কম থাকার কারণে, বেশিরভাগ সিনেমা হলে ছবি আসেনি বলে, অনেক ভাল সিনেমা তাঁদের দেখার সুযোগ হয় না। এই প্রসঙ্গে দিন কয়েক আগে প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠক ছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের। সেই বৈঠকের পর সাংসদ অভিনেতা দেব জানান, 'বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন। অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক। আমরা যেন বাংলা ছবি দেখানোর জায়গা পাই। এ-ব্যাপারে আমরা সবাই একমত। সামনের সপ্তাহে মুক্তির সময়, ছবিটি দেখানোর সমান সুযোগ পাব আশা করি।' দেব আরও বলেন, 'ভাল একটা মিটিং হয়েছে। সবাই সহমত যে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। সব হলে বাংলা ছবি চালাতে হবে।' তাঁর এই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই নতুন নির্দেশিকা সামনে এল।

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget