এক্সপ্লোর

Purulia News : সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে ফের রেল অবরোধ আদিবাসীদের, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন‍্ধের দিনেই রেল রোকো আন্দোলন। তার জেরে জেলায় জেলায় শুরু হয়েছে রেল রোকো কর্মসূচি। 

পুরুলিয়া

পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্যানার, পোস্টার নিয়ে অবরোধ শুরু হয়েছে। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চান্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ। এই রুটেই রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস-পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। ভোগান্তির শিকার যাত্রীরা। মোতায়েন রয়েছে RPF ও GRP।   

মালদা 

মালদার আদিনা স্টেশনে রেল অবরোধে সামিল হয়েছেন আদিবাসী মানুষেরা। যার জেরে শুরু হয়েছে রেল-দুর্ভোগ। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। 

আসানসোল

সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আসানসোলের কালিপাহাড়ি স্টেশন রেল অবরোধ শুরু হয় সকাল থেকেই ।শনিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে এই রেল অবরোধ করা হয়। বেশ কিছুক্ষণ এই রেল অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ বাহিনী ।আদিবাসী সেঙ্গেল অভিযানের  নেতৃত্ব দিচ্ছেন যাঁরা , তাঁরা জানান, ৩০ ডিসেম্বর সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তারই সমর্থনে শনিবার সকাল ৬ টা ৫০ মিনিট থেকে এই রেল অবরোধ করা হয়। প্রায় পঁয়ত্রিশ মিনিট রেল অবরোধ চলে। এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় বলে রেল সূত্রে খবর।  

চলতি বছরের শুরুর দিকেও ৬ দফা দাবিতে 'আদিবাসী সেঙ্গেল অভিযান' সংগঠনের ডাকে জেলায় জেলায় রেল অবরোধ ও চাক্কা জ্যাম করা হয়েছিল । তার জেতে তখনও আটকে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা।  গত ১১ ফেব্রুয়ারি সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া-সহ ৬ দফা দাবিতে,  বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অসমে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেয় 'আদিবাসী সেঙ্গেল অভিযান' নামে একটি সংগঠন।                          

                          

আরও পড়ুন :

নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, 'আমন্ত্রণ' হিসাবে অযোধ্যা থেকে কী এল জয়গাঁওয়ে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget