এক্সপ্লোর

SLST Scam: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতির

SLST Scam Highcourt: আজকেই FIR দায়ের করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। আর কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সৌভিক মজুমদার, কলকাতা: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন FIR দায়ের করে তদন্ত করবে সিবিআই (CBI), এমনটাই বলা হয়েছে আদালতের (Highcourt) তরফে। আজকেই FIR দায়ের করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। আর কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী জানিয়েছে আদালত? 

কাউকে রেয়াত নয়, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে স্পষ্ট ভাবে সিবিআইকে সেই স্বাধীনতা দিল। পাশাপাশি এও জানান হয় যে, শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘আদালতের সামনে শান্তি প্রসাদ সিনহা বারবার বলেছেন যে উপদেষ্টা কমিটির কোন মিটিং হয়নি।  তিনি নির্লজ্জের মত মিথ্যা বলেছেন।’ সিবিআই এর সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তি প্রসাদ সিনহার বয়ান মিলছে না, এমনই মন্তব্য করেছেন বিচারপতি।  

আরও পড়ুন, ‘বেশিরভাগ তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গেছে’, রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ

বিচারপতির মন্তব্য

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব।

যারা দীর্ঘদিন গান্ধীমূর্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন, বসে রয়েছেন, তাঁদের দুর্দশা দুর করার চেষ্টা রাজ্য সরকারের করা উচিত। তিনি আরও বলেন, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অলককুমার সরকারকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। CBI মনে করলে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। এই দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। CBI’কে অবিলম্বে FIR দায়ের করতে হবে। আর্থিক দুর্নীতি খুঁজে বের করতে হবে।

এদিনও সেই সুর রেখেই বিচারপতি বলেন, "পেটে খিদে থাকলে আর পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন? বার কাউন্সিল প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছে সেটা খুব ভালো করে লেখা হয়েছে। কে লিখেছে আমি আন্দাজ করতে পারি। ওই লেখনী থেকে আমাদের শেখা উচিত। আমাকে বিচারপতি কারনানের সঙ্গে তুলনা করা হয়েছে। 
আমাকে হজম করতে হয়েছে।" 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget