এক্সপ্লোর

SIR Protest: কলকাতায় CEO দফতর যেন 'যুদ্ধক্ষেত্র'! তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী সংগঠন-পুলিশ ধুন্ধুমার, শুভেন্দুকে 'গো ব্যাক'

বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা।

কলকাতা: SIR নিয়ে তীব্র সংঘাত! তারই মাঝে আজ CEO দফতরে ডেপুটেশন দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত ভোটার তালিকা থেকে মৃতদের নাম দেওয়ার দাবি থেকে শুরু করে, 
কোনও কোনও ক্ষেত্রে, BLO-দের ওপর শাসক প্রভাবের বিষয়েও ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসারও দাবি জানাবেন তিনি। বেশ কিছু অনিয়ম হচ্ছে, তালিকা নিয়ে CEO দফতরে যান বিরোধী দলনেতা।  

বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী BLO সংগঠনের। তাঁরাও ডেপুটেশন দেবেন, দাবি তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির।  বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী সংগঠনের। বারবার পুলিশের ব্যারিকেডে ধাক্কা, ধস্তাধস্তি।                           

এদিকে, এদিন এনুমারেশন ফর্মের একাংশের ডিজিটাইজেশনে জালিয়াতির অভিযোগ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, 'আইপ্যাকের এত সাহস হয় কী করে, ডেটা এন্ট্রি-সহ এর মধ্যে ঢুকেছে। এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। CBI-কে আনুন। জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন। BLO-রা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে জুড়তে। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতের নাম অন্তত কয়েক লক্ষ, বিরাট সংখ্যায় এই ৫ কোটি ৫০ থেকে ১ কোটি ৭৫, ১২৫-এ রাখা হয়েছে।' 

শুভেন্দু অধিকারী যখন ভিতরে বৈঠক করেন, তখন বাইরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন BLO অধিকার রক্ষা কমিটি। তাঁদের তরফে বলা হয়, BLO-দের মৃত্যুর দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে। দফতরের বাইরে তৃণমূলপন্থীদের এই বিক্ষোভ নিয়েও CEO-র কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী।                                     

শুভেন্দু অধিকারী বলেন, 'যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের অফিস শিফট হচ্ছে শুনেছি। আপনার অফিসকে CAPF দিয়ে প্রোটেকশন দিতে হবে। যাতে আমরা যেতে আসতে পারি।'                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget