সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিহার ও উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে। অমৃতসর, দেহরাদুন, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা থেকে বালুরঘাট হয়ে পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বাংলাদেশের উপর তৈরি হবে আরও একটি ঘুর্ণাবর্ত।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে

আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামী ৩ দিন অর্থাৎ শনি, রবি ও সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে কবে থেকে

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে মনে করছে হাওয়া-অফিস। শনিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতার আবহাওয়া

কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে সপ্তাহান্তে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুই তিন দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৭ শতাংশ।    এক নজরে আজ কলকাতার তাপমাত্রা :

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
12-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
13-Aug26.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Aug27.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
15-Aug27.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Aug27.031.0
NA
17-Aug27.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
18-Aug27.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :

'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা