সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যে ( West Bengal Weather )  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। 

কলকাতায় ঝড় বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শনিবার থেকে সোমবারের মধ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি থাকবে। 

  • শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। 
  • বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  • দক্ষিণবঙ্গের  আবহাওয়াআবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তাই অনেকটাই কম। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হবে।                       আরও পড়ুন :                        

    ত্বকের যত্নে কীভাবে কাজে লাগে তরমুজ?

  • উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে  আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির দাপট বাড়বে।                                  
  • আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা জেনে নিন এক ঝলকে 
    7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    28-Apr26.036.0
    Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
    29-Apr27.036.0
    Partly cloudy sky
    30-Apr26.036.0
    Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
    01-May24.035.0
    Rain or Thundershowers with strong gusty winds
    02-May24.034.0
    Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
    03-May26.036.0
    Partly cloudy sky
    04-May27.036.0
    Partly cloudy sky
    আরও পড়ুন :
  • প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি