কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।         

দক্ষিণবঙ্গের আবহাওয়া: পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। পারদ-পতনে এক জেলা অপর জেলাকে টেক্কা দিচ্ছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে শৈত্য় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১-২ দিন তাপমাত্রা একইরকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।                                        

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
হাওড়া১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
কলকাতা১২ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হুগলি১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পুরুলিয়া৯ ডিগ্রি, ৫১% আর্দ্রতা
ঝাড়গ্রাম১১ ডিগ্রি, ৪৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
বাঁকুড়া ১০ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১০ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
বীরভূম১১ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
মুর্শিদাবাদ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
নদিয়া১২ ডিগ্রি, ৮০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ