কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                                                                   

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম ১১-র ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৩ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হাওড়া১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা১১ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হুগলি১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া১০ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১০ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Belur Math: বিশেষ পুজোর আয়োজন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আলোর মালা বেলুড়ে