কলকাতা:  উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                                                                   

দক্ষিণবঙ্গের আবহাওয়া: গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। এ দিনই এই প্রথম ১১-র ঘরে নামল পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। বেশ কয়েকদিন ধকে থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। আজও শীত বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহান্ত ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে মাঘ মাসে শীতের আমেজ জারি থাকবে। 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে সাতের ঘরে। গোটা উত্তর ভারত শীতে জবুথবু। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া ২৮টি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলেও প্রভাব পড়েছে।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১২ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৪ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হাওড়া১২ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা১২ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হুগলি১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া১১ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১২ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১১ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ১২ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া১২ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Belur Math: বিশেষ পুজোর আয়োজন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আলোর মালা বেলুড়ে