কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।    

দক্ষিণবঙ্গের আবহাওয়া: সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শীতের আমেজ বাড়বে সপ্তাহের শেষে। দক্ষিণবঙ্গে একদিনে তাপমাত্রা অনেকটা কমল। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আরও দুদিন তাপমাত্রা সামান্য কমবে। তবে ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

কোন জেলায় কেমন আবহাওয়া?                   

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৩ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৪২% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৬ ডিগ্রি, ৩৭% আর্দ্রতা
হাওড়া১৩ ডিগ্রি, ৪৩% আর্দ্রতা
কলকাতা১৬ ডিগ্রি, ৪২% আর্দ্রতা
হুগলি১৪ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা
পুরুলিয়া৯ ডিগ্রি, ২৫% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৩ ডিগ্রি, ২৬% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৩ ডিগ্রি, ৩১% আর্দ্রতা
বাঁকুড়া ১১ ডিগ্রি, ৩২% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১১ ডিগ্রি, ৩৬% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১১ ডিগ্রি, ৩৫% আর্দ্রতা
বীরভূম১১ ডিগ্রি, ৪১% আর্দ্রতা
মুর্শিদাবাদ১১ ডিগ্রি, ৪৬% আর্দ্রতা
নদিয়া১২ ডিগ্রি, ৪১% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালিতে TMC-র উপর হামলা, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের