কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের জের, ভরা শীতেও বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দার্জিলিঙে পারদ মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা।   

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী দু’-তিনদিন শৈল-শহরে বরফ পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অসময়ের বৃষ্টিতে ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষিদের। পুবালি বাতাসের দাপট বাড়ায়, পারদও ঊর্ধ্বমুখী। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে আজ ১৬.৩। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে কাল বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে।                                         

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা
উত্তর ২৪ পরগনা২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
হাওড়া২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
কলকাতা২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
হুগলি২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পুরুলিয়া২৬ ডিগ্রি, ১৫ ডিগ্রি
ঝাড়গ্রাম২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
বাঁকুড়া ২৫ ডিগ্রি, ১৩ ডিগ্রি 
পশ্চিম বর্ধমান২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পূর্ব বর্ধমান২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
বীরভূম২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
মুর্শিদাবাদ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
নদিয়া২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি

                                                         

আরও পড়ুন, সিকিমে তুষারপাতের প্রভাব কি দার্জিলিঙেও? শীতের কাঁপুনি তীব্র হবে বৃষ্টির সঙ্গতে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি।                                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে