ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : শ্রাবণের শুরুতে আগামী চারদিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।   আগামী ৪ দিন কোথায় কোথায় ভারী বৃষ্টি ? 

  • আজ শুক্রবার আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া জেলায়। বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলা গুলিতে।
  • শনিবার, ২০ জুলাই, ভারী বৃষ্টির হলুন সতর্কতা রয়েছে,  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
  • রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। 
  • সেমবারও চলবে বৃষ্টি । হলুদ সতর্কতা জারি রয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি,হাওড়া ও বীরভূম জেলায়। দেখে নেওয়া যাক, আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে। সরাসরি আইএমডি-র ওয়েবসাইট থেকে। আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্কেত দিচ্ছে আবহাওয়া দফতর । 
    7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    19-Jul27.033.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    20-Jul27.032.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    21-Jul26.031.0
    Generally cloudy sky with a few spells of rain or thundershowers
    22-Jul26.030.0
    Generally cloudy sky with a few spells of rain or thundershowers
    23-Jul26.030.0
    NA
    24-Jul26.030.0
    Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
    25-Jul26.030.0
    Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন, প্রবল আতঙ্ক