সঞ্চয়ন মিত্র, কলকাতা : পৌষ সংক্রান্তির ( Paush Sankranti ) আগে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ ( Kolkata Temperature ) । আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন ( Kolkata Weather ) তাপমাত্রা ১২.৮।

আবহাওয়া দফতর জানাচ্ছে,  বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতি ও শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা। কাল দিনের তাপমাত্রাও লক্ষনীয় ভাবে নেমে ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পারদ নেমেছিল ১৩.৭-এ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন এই রকমই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে।  

 অন্যান্য রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টায় কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহের সতর্কবার্তা রাজস্থান পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে। শৈত্য প্রবাহ এবং শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারত। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় কোল্ড ডে পরিস্থিতিও থাকবে বেশ কিছু এলাকাতে।   আজ বাংলার কোথায় কেমন তাপমাত্রা, কী জানাচ্ছে মৌসম ভবন ? টেবিল : mausam.imd.gov.in

Date: 2024-01-13
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol23.7 (12/01)010.80--49 (12/01)NIL
ASHOKNAGAR23.8 (12/01)--NA------NA
Baharampur20.2 (12/01)-411.608559 (12/01)NIL
Bankura24.3 (12/01)08.8-28354 (12/01)NIL
Bishnupur24.3 (12/01)08.8-28354 (12/01)NIL
Burdwan24.0 (12/01)-18.8-28084 (12/01)NIL
Coochbehar17.5 (12/01)-511.139787 (12/01)NIL
Darjeeling15.5 (12/01)46.656075 (12/01)NIL
Diamond Harbour24.3 (12/01)-111.5-29668 (12/01)NIL
Digha25.8 (12/01)011.3-28746 (12/01)NIL
Jalpaiguri18.0 (12/01)-59.5-110089 (12/01)NIL
Kalimpong17.0 (12/01)19.536463 (12/01)NIL
Kolkata-Alipur22.2 (12/01)-312.6-18759 (12/01)NIL
Kolkata-Dum Dum22.6 (12/01)-311.0-18864 (12/01)NIL
Kolkata-Howrah24.2 (12/01)0NA--9147 (12/01)NIL
Kolkata-Salt Lake22.9 (12/01)--11.5--8762 (12/01)NIL
Krishnanagar22.2 (12/01)-29.8-18058 (12/01)NIL
Malda19.3 (12/01)-310.3-18872 (12/01)NIL
Maya Bandar29.0 (12/01)021.807765 (12/01)NIL
Midnapore25.8 (12/01)111.0-28443 (12/01)NIL
MURSHIDABAD23.1 (12/01)--9.3------NIL
Nancowrie31.0 (12/01)025.418294 (12/01)0.1
Port Blair30.6 (12/01)122.006468 (12/01)NIL
PURULIA26.3 (12/01)37.1-58758 (12/01)NIL
RAMSHAI18.3 (12/01)--9.1--100--NIL
RATUA18.9 (12/01)--9.9--9886 (12/01)NIL
SANTINIKETAN BOLPUR----8.6------NIL
Siliguri21.3 (12/01)--8.0--10084 (12/01)NIL
Sriniketan22.1 (12/01)-27.4-39144 (12/01)NIL
Sunderban24.0 (12/01)-112.5-38671 (12/01)NIL

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের এ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন :

আর কদিন পরেই জীবনের বড় পরীক্ষা, কী ভাবে সামলাবে আতঙ্ক, ভয়, উদ্বেগ ?