কলকাতা : দ্রুত বদলাচ্ছে আবহাওয়ার ( Weather Update ) রূপ। উত্তরবঙ্গে  ( North Bengal Weather ) টানা দুর্যোগ  চলছে। এবার দক্ষিণবঙ্গের ( South Bengal Weather ) আবহাওয়াতেও বড় বদল আসতে চলেছে আগামী ৩ দিনে। মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এবার ভাল বৃষ্টি পেতে পারে দক্ষিণের জেলাগুলিও।  আগামী ৩ দিন, তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।  আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  আপাতত ঘূর্ণাবর্তটি এগোচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে।  উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল বৃষ্টি হতে পারে।  

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি 

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল ঘাটতির মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে  পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

এ সপ্তাহে কোথায় কেমন বৃষ্টি 

বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুথড়ি জেলায়।              

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী সাত দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে দেখে নেওয়া যাক ।

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
10-Jul28.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
11-Jul27.033.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
12-Jul26.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
13-Jul27.033.0
Generally cloudy sky with Light rain
14-Jul28.033.0
NA
15-Jul28.034.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
16-Jul28.034.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন  :

বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?