সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা ( Monsoon ) । দক্ষিণবঙ্গে ( South Bengal ) তাই আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম। ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।

বর্ষা বিদায় রেখা এখন কোথায় ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষা বিদায় রেখাটি এখন রক্সৌল, ডালটনগঞ্জ, বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। বিহার, ঝাড়খন্ড, ছত্রিশগড়, কর্নাটকের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২৪ ঘন্টায়। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে ?

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণও কমবে উত্তরবঙ্গে। তাই ভয়ঙ্কর দুর্যোগের দিন কাটিয়ে ঝলমলে আকাশ পেতে চলেছে উত্তরবঙ্গ। পুজোয় অনেকেই পাহাড়মুখী হন। সিকিমের দুর্যোগের পর অনেকেই পাহাড়ের ট্রিপ বাতিল করেছেন। তবে যাঁরা শৈলশহরে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য নিঃসন্দেহেই সুখবর। 

মহালয়াতেই মেঘমুক্ত আকাশদক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃহস্পতিবার থেকে কমতে থাকবে। সপ্তাহান্তে শুকনো আবহাওয়া থাকতে পারে। মহালয়ার দিন মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকার কথা । বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তাই এই সপ্তাহের শেষে পুজোর বাজার যে জমে উঠবে, তা বলাই বাহুল্য। 

কলকাতার আবহাওয়া 

কলকাতায় ( Kolkata Weather )  মেঘমুক্ত পরিস্কার আকাশ। আগামী দুদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯১ শতাংশ। 

আরও পড়ুন :

মহালয়ার ভোর হবে ঝকঝকে নাকি ভোগাবে দুর্যোগ? জানাল আবহাওয়া দফতর

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে ? 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
11-Oct28.034.0
Partly cloudy sky
12-Oct27.034.0
Mainly Clear sky
13-Oct27.033.0
Mainly Clear sky
14-Oct27.033.0
Mainly Clear sky
15-Oct27.033.0
Mainly Clear sky
16-Oct27.033.0
Mainly Clear sky
17-Oct27.033.0
Mainly Clear sky