কলকাতা : দক্ষিণ আন্দামান সাগরের ( South Andaman Sea ) ঘূর্ণাবর্ত  ( Cyclone ) নিম্নচাপ হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, ২৯ তারিখ এই নিম্নচাপ ( Depression ) শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।‌ এরপরের ৪৮ ঘন্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের অনুমান, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। তার আগে আপাতত এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতিই রয়েছে । ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশই বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।  কলকাতার আবহাওয়া 

কলকাতায় মঙ্গলবার পরিস্কার আকাশ। আপাতত একই রকম রাতের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম হবে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। 

নভেম্বরের শেষ ক’দিনে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধ করা হয়েছে।  আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে?সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
28-Nov20.029.0
Partly cloudy sky
29-Nov20.029.0
Partly cloudy sky
30-Nov20.030.0
Partly cloudy sky
01-Dec21.030.0
Partly cloudy sky
02-Dec22.029.0
Generally cloudy sky
03-Dec22.029.0
Generally cloudy sky
04-Dec22.029.0
Generally cloudy sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন :

কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?