সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ (west bengal weather update)। ঘূর্ণাবর্ত (IMD) রয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। তারপর তার  অভিমুখ হবে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এখন অবস্থান করছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় । এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। (Weather update) 

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আরো ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের জেলাগুলিতে। সামনের সপ্তাহে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া

মহানগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? মৌসম ভবন সূত্রে খবর,  

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
17-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
19-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
20-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
21-Aug27.033.0
NA
22-Aug27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-Aug27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm