সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যজুড়ে চলছে বৃষ্টি ( West BEngal Rain )। কোথাও বিক্ষিপ্তভাবে। কোথাও অবিরাম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বাড়বে  আর্দ্রতাজনিত অস্বস্তি।                                                     উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টি 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।  আগামী ৭ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি

দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।

কলকাতায়  মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৮৯ শতাংশ। 

এক নজরে দেখে নিন আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া  

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
04-Jul29.035.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-Jul29.036.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-Jul28.034.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
07-Jul28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
08-Jul28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
09-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
10-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm