সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভোটের দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Forecast)। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গণনার দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কোচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কেমন থাকবে আবহাওয়া? 

ভোটের উত্তাপে পুড়ছে বাংলা। হাইভোল্টেজ নির্বাচন ঘিরে তুঙ্গে পারদ। ভোটের দিন কেমন থাকবে প্রকৃতির আবহাওয়া? এবার তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উপরের ৫টি জেলায় আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা, দুই দিনাজপুরে তুলনায় কম বৃষ্টি হবে। শনিবার উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে।''

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
05-Jul29.036.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-Jul28.035.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
07-Jul28.034.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
08-Jul27.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
09-Jul28.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
10-Jul28.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
11-Jul28.035.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

দক্ষিণবঙ্গে ক্ষেত্রে বৃষ্টির তেমন প্রভাব নেই। ৮ জুলাই ভোটের দিন এবং ১১ জুলাই ভোটের ফলপ্রকাশের দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩৫ ডিগ্রির উপরে আর উঠবে না কলকাতার তাপমাত্রা। সংলগ্ন জেলার তাপামাত্রাও খুব বেশি বাড়েব না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই বর্ষার ঘাটতি চলছে। উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে। এই ঘাটতির কারণ দেরিতে বর্ষা আসা। চলতি মাসে পশ্চিমের জেলায় স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হবে। পূর্বের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?