সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাংলাদেশ ও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত (Weather Update) । সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (IMD) । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।               আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। কলকাতায় দু’-এক পশলা বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ১৫ অগাস্টের পর  বাড়বে বৃষ্টির পরিমাণ। (Rain)               উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গে সোমবারও ওপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা । ১৫ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। 

কলকাতার আবহাওয়া 

কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।  এক নজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা - 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
14-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
15-Aug26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Aug26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
17-Aug26.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Aug27.033.0
NA
19-Aug28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
20-Aug28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

আরও পড়ুন :

সপ্তাহের শুরুতেই দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও।