সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও! বছর শেষে আরও কিছুটা চড়ল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর আর পড়বে না শীত। বর্ষবরণের রাতেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে রাজ্য। 

কলকাতার তাপমাত্রা বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে, ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার বাড়ছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্বাভাসে সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।    আরও পড়ুন :

বারে বারে কোভিডের ফিরে আসা, কতদিন থাকবে এই আতঙ্ক? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডা. দীপ্তেন্দ্র সরকার

বুধবার বঙ্গের কোথায় কত তাপমাত্রা জানাল মৌসম ভবন। সূত্র: https://mausam.imd.gov.in/

Date: 2023-12-27
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol27.3 (26/12)315.658665 (26/12)NIL
ASHOKNAGAR26.7 (26/12)--15.3------NIL
Baharampur25.4 (26/12)016.648877 (26/12)NIL
Bankura27.2 (26/12)213.228874 (26/12)NIL
Bishnupur27.2 (26/12)213.228874 (26/12)NIL
Burdwan28.0 (26/12)216.258388 (26/12)NIL
Coochbehar27.6 (26/12)313.148173 (26/12)NIL
Darjeeling15.6 (26/12)36.646784 (26/12)NIL
Diamond Harbour28.4 (26/12)217.649476 (26/12)NIL
Digha28.6 (26/12)315.638478 (26/12)NIL
Jalpaiguri29.2 (26/12)413.128072 (26/12)NIL
Kalimpong15.6 (26/12)-111.447773 (26/12)NIL
Kolkata-Alipur26.8 (26/12)117.648372 (26/12)NIL
Kolkata-Dum Dum27.0 (26/12)117.258262 (26/12)NIL
Kolkata-Howrah25.7 (26/12)1NA--9065 (26/12)NIL
Kolkata-Salt Lake26.8 (26/12)--18.0--7866 (26/12)NIL
Krishnanagar----12.0175--NIL
Malda26.5 (26/12)217.758166 (26/12)NIL
Maya Bandar29.8 (26/12)125.027572 (26/12)NIL
Midnapore26.5 (26/12)215.639063 (26/12)NIL
MURSHIDABAD27.7 (26/12)--15.4------NIL
Nancowrie27.2 (26/12)-323.8-18295 (26/12)3
Port Blair31.0 (26/12)126.856574 (26/12)TRACE
PURULIA26.3 (26/12)312.217859 (26/12)NIL
RAMSHAI27.2 (26/12)--12.1--7889 (26/12)NIL
RATUA25.9 (26/12)--14.2--9595 (26/12)NIL
Siliguri----12.2--80--NIL
Sriniketan26.4 (26/12)114.448677 (26/12)NIL
Sunderban28.0 (26/12)217.028575 (26/12)NIL

কলকাতার তাপমাত্রা 

  • রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে।
  • সকাল- সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও।
  • সকালে হালকা কুয়াশা, পরে মূলত পরিষ্কার আকাশ।  আগামী কয়েক দিন এরকম আবহাওয়াই থাকবে।
  • আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 
  • বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আরও পড়ুন :  মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া