সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাতাসে শীতের (Winter Forecast) শিরশিরানি। ফের কুড়ির ঘরে নামল কলকাতার (Kolkata) পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বাংলাজুড়ে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ক্রমশ তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে সরবে। তবে বাংলায় এর প্রভাব পড়বে না। 

Day MinMaxText
 9 Nov20.631পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই
10 Nov2132মূলত পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে মেঘের দেখা
11 Nov2132মূলত পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে মেঘের দেখা
12 Nov2031পরিষ্কার আকাশ
13 Nov2031পরিষ্কার আকাশ

সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রা

হালকা আমেজ এলেও তার দেখা নেই। আসবে আসবে করেও ধরা যেন এখনই দিতে নারাজ শীত (Winter)। আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার আমেজ থাকবে জেলায়।  

আরও পড়ুন: North 24 Parganas Weather: সপ্তাহের শেষে সামান্য নামতে পারে তাপমাত্রার পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?