এক্সপ্লোর

Bankura News:রেলের হাইটেনশন পোলের মাথায় 'মানসিক ভারসাম্যহীন' যুবক, হইচই বাঁকুড়ায়

Young Man On High Tension Pole:হাইটেনশন পোলের উপর যুবকের উঠে পড়া নিয়ে হইচই বাঁকুড়ায়। প্রাথমিক ভাবে ধারণা, তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন। এদিন রেলের পোলে প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকেন ওই যুবক।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাইটেনশন পোলের (High Tension Pole) উপর যুবকের উঠে পড়া নিয়ে হইচই বাঁকুড়ায় (Bankura)। প্রাথমিক ভাবে ধারণা, তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন। এদিন রেলের পোলে (Pole) প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকেন ওই যুবক। খবর পেয়ে রেলপুলিশ ছুটে এসে তাঁকে নামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে তিনিও নিজেই নেমে আসেন। তবে এখনও তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

কী ঘটেছিল?
বাঁকুড়া ১৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন রেলের তিন নম্বর গেটের ২৩১/৩১ রেলের পোলে ঘটনাটি ঘটে। পোলের উপরে ওঠা যুবককে দেখতে পেয়ে গেটম্যান দ্রুত কন্ট্রোল রুমে খবর দেন।তৎক্ষণাৎ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। ওই হাইটেনশন লাইনের যে বিদ্যুৎ সংযোগ, তাও বন্ধ করে দেওয়া হয়। তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে রেলের পুলিশ। বেশ খানিকক্ষণ চেষ্টার পরে ওই যুবক নিজেই নিচে নেমে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। রেলপুলিশের তরফ থেকে যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। খোঁজ পেতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, এমনই খবর। এর আগে, গত নভেম্বরে, হাওড়া ব্রিজের মাথায় চড়েছিলেন এক যুবক। এই নিয়ে হইচই পড়ে যায়।

কী হয় হাওড়া ব্রিজে?
নভেম্বরের বিকেল। আর পাঁচটা দিনের মতোই ব্রিজ দিয়ে যাতায়াত করছে যানবাহন। ঠিক সেই সময় ব্রিজের একেবারে মাথায় দেখা যায় এক যুবককে। কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। এরপর হেঁটে আসেন হাওড়ার দিকে। তাঁর পরনে ছিল না কোনও পোশাক। ওপর থেকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। মাঝেমধ্যে হাত জোড় করে নমস্কারও করছিলেন।খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। আসেন দকমল ও বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরাও। কৌতূহলবশত বহু মানুষ ভিড় জমিয়ে দেন ব্রিজের আশপাশে। ফলে, ব্রিজ দিয়ে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর গোলাবাড়ি থানার পুলিশ, দমকল কর্মী এবং কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মীদের সাহায্যে হাওড়ার দিক থেকে তাঁকে নামানো  হয়। তবে, এই ঘটনার পর হাওড়া ব্রিজের নিরাপত্তা ও পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম সাধি কুমার। বয়স ২২ বছর। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। উদ্ধারের পর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়, তিনিও মানসিক ভাবে পুরোপুরি স্থিতিশীল ছিলেন না।

আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget