Airports Authority of India Jobs : এয়ারপোর্ট অথরিটির মতো পরিষেবা ক্ষেত্রে চাকরি করতে চাইলে এটাই সেরা সময়। কারণ ৩৮৯ পদে নিয়োগ করছে কর্তৃপক্ষ। যেখানে ম্যানেজার ছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পদে করা হচ্ছে নিয়োগ। জেনে নিন, আবেদনের শেষ তারিখ ছাড়াও আবেদনের যোগ্যতা ও খুঁটিনাটি।

Continues below advertisement

কোন কোন পদে হচ্ছে নিয়োগ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে ম্যানেজার ছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করছে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অপারেশনস, ইনফরমেশন টেকনোলজি, ফায়ার সার্ভিস, ল, ফিন্যান্য ছাড়াও বাণিজ্যিক বিভাগে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৩৮৯টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।

Continues below advertisement

কবে আবেদনের শেষ তারিখ

এই পদগুলিতে আবেদনের দিন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত ৮ অগাস্ট থেকে এখানে আবেদন করতে পারছেন চাকরিপ্রার্থীরা। আগামী ৭ সেপ্ট্ম্বর পর্যন্ত এয়ারপোর্ট অথরিটির এই পদগুলিতে আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে অনলাইনে www.aai.aero.  ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন।

কীভাবে হবে প্রার্থী বাছাই

প্রথমে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে চাকরিপ্রার্থীকে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। ম্যানেজারের পোস্টে ইন্টারভিউ হবে।শেষে মেডিক্যাল এক্সামিনেশনের পর প্রার্থী বাছাই পর্ব শেষ হবে। www.aai.aero/en/careers/recruitment গিয়ে আপনি সব যাচাই করে নিতে পারেন।

কত বয়সসীমা রেখেছে কোম্পানি

এই পদে আবদনের ক্ষেত্রে ম্যানেজারের বয়স ৩২ বছর হতে হবে। পাশাপাশি জুনিয়র এক্সিকিউটিভের বয়স ২৭ বছর রেখেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষণের সুবিধা SC, ST-দের জন্য যেমন দেওয়া হয়, আগেও সেরকমই দেওয়া হবে। 

Indian Army Jobs : ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি AOC পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে ২৬১৫টি পদে লোক নেবে ভারতীয় সেনা। ট্রেডসম্যান মেট, ফায়ারম্য়ান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল স্টাফ পদে হবে এই নিয়োগ। 

কত তারিখ থেকে কতদিন পর্যন্ত আবেদন করা যাবেআর্মি AOC এই নিয়োগ পদ্ধতি অনলাইনে আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই পদগুলিতে আবেদনের সময় রয়েছে। এখানে লিখিত পরীক্ষা ছাড়াও স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, তথ্য় যাচাই পর্বের পর মেডিক্যাল পরীক্ষা হবে চাকরিপ্রার্থীর। তারপরই নিয়োগ করা হবে। এই বিষয়ে জানতে আপনি  aocrecruitment.gov.in ওয়েবসাইটে যেতে পারেন। মনে রাখবেন, সারা ভারতে এই পোস্টিং হবে নিযুক্তদের। 

আরও পড়ুন : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট

   

 

  


Education Loan Information:

Calculate Education Loan EMI